যুবশক্তি প্রকল্প: কবে থেকে শুরু হচ্ছে আবেদন? ফর্ম বাতিলের ঝুঁকি এড়াতে কী কী ডকুমেন্টস প্রস্তুত রাখবেন? রাজ্যের বেকার যুবক-যুবতীদের স্বনির্ভর করার লক্ষ্যে রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় উদ্যোগ ‘যুবশক্তি প্রকল্প’। এই প্রকল্পের আওতায় যোগ্য প্রার্থীদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। কিন্তু এই প্রকল্পের সুবিধা পেতে গেলে আবেদনকারীদের বেশ কিছু নিয়মকানুন এবং সঠিক নথিপত্র জমা দেওয়া বাধ্যতামূলক। সামান্য ভুলের কারণে বহু আবেদনকারীর ফর্ম বাতিল হওয়ার আশঙ্কা থাকে। তাই আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার আগেই জেনে নিন, ঠিক কী কী ডকুমেন্টস আপনার হাতের কাছে প্রস্তুত রাখা প্রয়োজন। ফর্ম ফিলাপের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস এবং শর্তাবলী অফিসিয়াল পোর্টালের নির্দেশিকা অনুযায়ী, আবেদন করার সময় নিম্নলিখিত নথিপত্রগুলি নির্দিষ্ট সাইজ এবং ফর্ম্যাটে আপলোড করতে হবে: বয়সের প্রমাণপত্র (Age Proof): বয়স প্রমাণের জন্য মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড বাধ্যতামূলক। এটি স্ক্যান করে শুধুমাত্র PDF ফর্ম্যাটে আপলোড করতে হবে এবং ফাইলের সাইজ কোনওভাবেই ৩০০ KB-এর বেশি হওয়া চলবে না। শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র (Educational Qualification): মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা পাসের মার্কশীট অথবা সার্টিফিকেট প্রদান করতে হবে। এটিও PDF ফর্ম্যাটে এবং ৩০০ KB-এর মধ্যে রাখতে হবে। সচিত্র পরিচয়পত্র (Identity Proof): পরিচয়পত্র হিসেবে ভোটার কার্ড এবং [Aadhaar Redacted] কার্ডের কপি আপলোড করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই নথিপত্রগুলি অবশ্যই ‘Self-Attested’ (নিজস্ব স্বাক্ষরযুক্ত) হতে হবে। জেরক্স কপির নিচে সই করে, স্ক্যান করে ৩০০ KB-এর মধ্যে PDF তৈরি করতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ (Bank Details): যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনুদানের টাকা গ্রহণ করতে চান, সেই ব্যাঙ্কের পাসবইয়ের প্রথম পাতার পরিষ্কার স্ক্যান কপি (যেখানে আবেদনকারীর নাম, অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোড স্পষ্টভাবে উল্লেখ রয়েছে) আপলোড করতে হবে। উল্লেখ্য, ব্যাঙ্ক সংযুক্তিকরণের কারণে অনেকের পুরনো IFSC কোড পরিবর্তন হয়েছে, তাই আবেদন করার আগে পাসবই আপডেট করে নেওয়া বাঞ্ছনীয়। কাস্ট সার্টিফিকেট (Caste Certificate): আবেদনকারী যদি SC, ST বা OBC তালিকাভুক্ত হন, তবে সংশ্লিষ্ট সার্টিফিকেটের সেল্ফ-অ্যাটেস্টেড কপি জমা দিতে হবে। সাধারণ বা জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। ছবি এবং স্বাক্ষর (Photo & Signature): সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং একটি সাদা কাগজে করা স্পষ্ট স্বাক্ষর আপলোড করতে হবে। অন্যান্য নথির মতো এগুলি PDF নয়, বরং ইমেজ ফাইল (JPEG/JPG) হিসেবে আপলোড করতে হবে এবং দুটিরই সাইজ সর্বাধিক ৫০ KB-এর মধ্যে হতে হবে। সক্রিয় মোবাইল নম্বর (Active Mobile Number): একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর প্রদান করা আবশ্যিক। ফর্ম জমা দেওয়ার সময় OTP ভেরিফিকেশন এবং ভবিষ্যতে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সংক্রান্ত যাবতীয় আপডেট এই নম্বরেই SMS-এর মাধ্যমে পাঠানো হবে। কবে থেকে শুরু হচ্ছে আবেদন প্রক্রিয়া? কবে মিলবে টাকা? প্রশাসনিক সূত্রে খবর, বর্তমানে ‘অন্নপূর্ণা ভান্ডার’ প্রকল্পের কাজ অগ্রাধিকারের ভিত্তিতে চলছে। এই কাজ কিছুটা সম্পন্ন হলেই যুবশক্তি প্রকল্পের পোর্টাল আবেদনের জন্য সম্পূর্ণভাবে খুলে দেওয়া হবে। সর্বশেষ আপডেট অনুযায়ী, চলতি জুন মাসের শেষ সপ্তাহ (Last Week of June) থেকেই অনলাইনে এবং অফলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ক্ষেত্রে দেখা গিয়েছে, আবেদন করার ২ থেকে ৩ দিনের মধ্যেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। সরকারি প্রক্রিয়ার এই দ্রুততার উপর ভিত্তি করে ওয়াকিবহাল মহলের ধারণা, যুবশক্তি প্রকল্পের আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার কয়েকদিনের মধ্যেই যোগ্য প্রার্থীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভেরিফিকেশন শেষে অনুদানের টাকা ক্রেডিট হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। বিশেষজ্ঞদের পরামর্শ: শেষ মুহূর্তের তাড়াহুড়ো এড়াতে এবং সার্ভার ডাউনের মতো প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হওয়ার আগেই আবেদনকারীদের উচিত সমস্ত নথিপত্র সঠিক মাপে এবং নির্দিষ্ট ফর্ম্যাটে স্ক্যান করে প্রস্তুত রাখা। নথির গুণগত মান বজায় রেখে সাইজ কমাতে অনলাইনে উপলব্ধ বিভিন্ন বিনামূল্যের ‘Image Compressor’ বা ‘PDF Compressor’ টুলের সাহায্য নেওয়া যেতে পারে।
West Bengal Yuva Shakti Bharosa Card Scheme 2026! যুব শক্তি ভরসা কার্ড।
পশ্চিমবঙ্গ যুব শক্তি ভরসা কার্ড স্কিম ২০২৬: বেকার যুবক-যুবতীদের জন্য নতুন আশার আলো পশ্চিমবঙ্গের সমস্ত বেকার যুবক-যুবতীদের জন্য একটা খুবই সুন্দর এবং খুবই ভালো খবর। আপনি যদি এখনো নিজের ক্যারিয়ার গড়ে তুলতে সফল হননি, এবং পশ্চিমবঙ্গ সরকারের এই নতুন স্কিম এর ব্যাপারে বিস্তারিত জানতে চান তাহলে এই পোস্টটি শুধুমাত্র আপনার জন্য। একনজরে প্রকল্পের খুঁটিনাটি প্রকল্পের নাম পশ্চিমবঙ্গ যুব শক্তি ভরসা কার্ড স্কিম প্রধান সুবিধা প্রতি মাসে ৩,০০০ টাকা করে সরাসরি আর্থিক অনুদান কারা আবেদন করতে পারবেন? রাজ্যের স্থায়ী বাসিন্দা, শিক্ষিত এবং বেকার যুবক-যুবতীরা লেটেস্ট আপডেট পেতে প্রকল্পের নতুন খবরের জন্য এখানে যুক্ত থাকুন আবেদনের মাধ্যম অনলাইন পোর্টাল এবং অফলাইন (উভয় পদ্ধতিতেই) পশ্চিমবঙ্গ যুব শক্তি ভরসা কার্ড স্কিম ২০২৬ (West Bengal Yuva Shakti Bharosa Card Scheme 2026): বর্তমানে পশ্চিমবঙ্গে বেশকিছু নতুন প্রকল্প শুরু হতে চলেছে, যার মধ্যে অন্নপূর্ণা ভাণ্ডার, এবং এই ‘পশ্চিমবঙ্গ যুব শক্তি ভরসা কার্ড স্কিম’ (West Bengal Yuva Shakti Bharosa Card Scheme) প্রকল্প উল্লেখযোগ্য। যেমন অন্নপূর্ণা ভাণ্ডারে পশ্চিমবঙ্গের গৃহ বধুরা ৩০০০ টাকা করে পেতে চলেছেন ঠিক সেরকমই যুবশক্তি ভরসা কার্ড স্কিমে যুবক-যুবতীরা ৩০০০ টাকা করে পেতে চলেছেন। আপনার বয়স যদি ১৮ থেকে ৪০ এর মধ্যে হয় এবং আপনি যদি এখনো নিজের জন্য কোন কর্মসংস্থান জোগাড় করে উঠতে পারেননি, তাহলে এই পশ্চিমবঙ্গ যুব শক্তি ভরসা কার্ড স্কিম (West Bengal Yuva Shakti Bharosa Card Scheme) প্রকল্পটি আপনাকে অনেকটাই সাহায্য করবে। এই প্রকল্পে আপনি প্রতি মাসে ৩০০০ টাকা করে পাবেন অর্থাৎ প্রতিবছরের ছত্রিশ হাজার টাকা, যে অংকটা কোনভাবেই একজন বেকারের পক্ষে কম নয়। ১. প্রকল্পের একটি সংক্ষিপ্ত পরিচিতি (Introduction) – যুব শক্তি ভরসা কার্ড মূলত একটি বেকার ভাতা বা আর্থিক সহায়তা প্রকল্প। ২০২৬ সালে বিধানসভা নির্বাচনের আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বেকার ভাতা প্রকল্প সামান্যভাবে শুরু করেন এবং প্রতিমাসে ১৫০০ টাকা করে বেকার যুবক যুবতীদের দিতেন। তিনি এই পরিষেবা প্রায় দুমাস দিয়েছেন। এবং তারপর যখন সরকার পরিবর্তন হয় তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এই প্রকল্পের ১৫০০ টাকা বাড়িয়ে তিন হাজার টাকা করে দেন। এই প্রতিশ্রুতি তিনি ভোটের আগেই দিয়েছিলেন, এবং ভোট পার হতে না হতেই তিনি তার কথা রেখেছেন এবং এই প্রকল্প শুরু করতে চলেছেন। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো পশ্চিমবঙ্গের সেই সমস্ত শিক্ষিত বেকারদের সাহায্য করা যারা সক্রিয়ভাবে কাজ খুঁজছেন কিন্তু বর্তমানে কোনো আয়ের উৎস নেই। এর মাধ্যমে যোগ্য আবেদনকারীদের প্রতি মাসে ৩,০০০ টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করা হবে। কেন এই নাম? ‘ভরসা’ শব্দটির অর্থ হলো বিশ্বাস। রাজ্য সরকার তরুণদের এই বার্তা দিতে চায় যে, তাদের লড়াইয়ে সরকার তাদের পাশে আছে। এই কার্ডটি শুধুমাত্র একটি ভাতার কার্ড নয়, বরং এটি একজন কর্মপ্রার্থীর আত্মবিশ্বাস বাড়ানোর একটি মাধ্যম। ২. যুব শক্তি ভরসা কার্ড বনাম বাংলার যুব সাথী প্রকল্প (West Bengal Yuva Shakti Bharosa Card Scheme 2026 – A Detailed Comparison) অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে, আগে থেকেই তো রাজ্যে ‘যুবশ্রী’ বা ‘বাংলার যুব সাথী’ প্রকল্প ছিল, তবে নতুন এই কার্ডের প্রয়োজন কী? নিচে পার্থক্যগুলি ভালোভাবে হলো। বৈশিষ্ট্য বাংলার যুব সাথী প্রকল্প যুব শক্তি ভরসা কার্ড মাসিক ভাতা ১,৫০০ টাকা ৩,০০০ টাকা ভাতার পরিমাণ বৃদ্ধি তুলনামূলক কম আগের চেয়ে দ্বিগুণ মূল লক্ষ্য সাধারণ আর্থিক সহায়তা উন্নত জীবনযাত্রা বর্তমান অবস্থা পূর্ববর্তী সরকার দ্বারা পরিচালিত ক্যাবিনেট অনুমোদিত সুযোগ-সুবিধা সীমিত প্রশিক্ষণ সহায়তা ব্যাপক ক্যারিয়ার ডেভেলপমেন্টের সুযোগ প্রকল্পে আগে দেওয়া হতো ১৫০০ টাকা কিন্তু এই টাকার পরিমাণ অনেক কম হওয়াতে শিক্ষার্থীদের ক্ষেত্রে যাতায়াত বা পরীক্ষার ফরম ফিলাপ করার সময় অসুবিধা তাও দেখা যেত। কিন্তু এই মুহূর্তে এই রাশি বাড়িয়ে তিন হাজার টাকা করে দেওয়াতে বহু শিক্ষার্থীদের অনেক ভাবে সাহায্য হবে। বিশেষ করে যারা আর্থিকভাবে একটু দুর্বল, তাদের এই ৩০০০ টাকা জীবনে ঘুরে দাঁড়াতে একটু হলেও সাহায্য করবে। ৩. এই প্রকল্পের সুবিধা ও গুরুত্ব (Benefits and Importance) এই স্কিমটি চালু হলে পশ্চিমবঙ্গের কয়েক লক্ষ যুবক-যুবতী সরাসরি উপকৃত হবেন। এর প্রধান সুবিধাগুলো নিচে আলোচনা করা হলো: আর্থিক স্বনির্ভরতা: প্রতি মাসে ৩,০০০ টাকা হাতে থাকলে কর্মপ্রার্থীদের ছোটখাটো খরচের জন্য পরিবারের ওপর নির্ভর করতে হবে না। শিক্ষার প্রসার: অনেক সময় টাকার অভাবে অনেকে উচ্চতর প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং নিতে পারেন না। এই টাকা দিয়ে তারা অনলাইন কোর্স বা বইপত্র কিনতে পারবেন। যাতায়াত খরচ: চাকরির ইন্টারভিউ বা সরকারি পরীক্ষার সেন্টার অনেক সময় দূরে পড়ে। এই ভাতার টাকা সেই যাতায়াতের খরচ মেটাতে সাহায্য করবে। ডিজিটাল স্কিল অর্জন: বর্তমান যুগে ল্যাপটপ বা ইন্টারনেটের খরচ চালানো জরুরি। এই সহায়তা তরুণদের ডিজিটাল দুনিয়ায় টিকে থাকতে সাহায্য করবে। মানসিক মনোবল: আর্থিক অভাব অনেক সময় মেধাবী ছাত্রদের হীনম্মন্যতায় ভোগায়। নিয়মিত এই ভাতা তাদের মনে এই সাহস জোগাবে যে সরকার তাদের পরিশ্রমকে স্বীকৃতি দিচ্ছে। ৪. আবেদনের যোগ্যতা (Eligibility Criteria) যদিও এখনো সরকারিভাবে চূড়ান্ত নির্দেশিকা বা ‘গাইডলাইন’ প্রকাশিত হয়নি, তবে প্রাথমিক তথ্যের ভিত্তিতে আবেদনের জন্য নিম্নলিখিত যোগ্যতাগুলো থাকা আবশ্যক হতে পারে: স্থায়ী বাসিন্দা: আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। কর্মহীন অবস্থা: আবেদনকারীকে বর্তমানে বেকার থাকতে হবে (কোনো সরকারি বা নিয়মিত বেসরকারি আয়ের উৎস থাকা চলবে না)। শিক্ষাগত যোগ্যতা: সাধারণত মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাস থেকে শুরু করে স্নাতক বা তার বেশি যোগ্যতাসম্পন্নরা আবেদন করতে পারবেন। বয়সসীমা: আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হওয়ার সম্ভাবনা প্রবল (সংরক্ষিত শ্রেণির জন্য সরকারি নিয়ম অনুযায়ী ছাড় থাকতে পারে)। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ নাম নথিভুক্তিকরণ: আবেদনকারীর নাম স্থানীয় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে (Employment Exchange) নথিভুক্ত থাকা বাধ্যতামূলক হতে পারে। আর্থিক অবস্থা: আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় একটি নির্দিষ্ট সীমার নিচে থাকতে হবে (যা সরকার পরে ঘোষণা করবে)। ৫. প্রয়োজনীয় নথিপত্র (Required Documents Checklist) আবেদন করার সময় আপনার হাতে নিচের নথিগুলো তৈরি রাখা ভালো। এগুলো সাধারণত এই ধরণের প্রকল্পের জন্য প্রয়োজন হয়: আধার কার্ড (Aadhaar Card): পরিচয় ও ঠিকানার প্রমাণ হিসেবে। বসবাসের প্রমাণপত্র (Residence Certificate): ভোটার কার্ড বা রেশন কার্ড। বয়সের প্রমাণ (Age Proof): জন্ম শংসাপত্র বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট: শেষ পরীক্ষার নথি। পাসপোর্ট সাইজ ছবি: সম্প্রতি তোলা রঙিন ছবি। মোবাইল নম্বর: যা আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইলস: ভাতার টাকা সরাসরি অ্যাকাউন্টে ঢোকার জন্য পাসবইয়ের কপি। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড: আপনার নাম যে নথিভুক্ত আছে তার প্রমাণ বা এনরোলমেন্ট নম্বর। ৬. আবেদন করার পদ্ধতি (How to Apply) বর্তমানে প্রকল্পটি ক্যাবিনেট অনুমোদনের অপেক্ষায় রয়েছে, তাই এখনো কোনো অফিসিয়াল পোর্টাল চালু হয়নি। তবে ধারণা করা হচ্ছে আবেদন প্রক্রিয়া দুটি পদ্ধতিতে হতে পারে: অনলাইন পদ্ধতি (Online Process) সরকার একটি ডেডিকেটেড পোর্টাল চালু করবে যেখানে গিয়ে আপনি নিজের আধার নম্বর এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে নাম রেজিস্টার করতে পারবেন। সেখানে আপনার সব ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। অফলাইন পদ্ধতি (Offline Process) দুয়ারে সরকার ক্যাম্প বা ব্লকের বিডিও (BDO) অফিস বা মহকুমা শাসকের (SDO) অফিসের মাধ্যমে ফর্ম জমা নেওয়া হতে পারে।
এই তারিখ থেকেই রাজ্যে চালু ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ (Annapurna Bhandar)! লক্ষ্মীর ভাণ্ডারের বদলে মহিলারা পাবেন মাসিক ৩০০০ টাকা
এই তারিখ থেকেই রাজ্যে চালু ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ (Annapurna Bhandar)! লক্ষ্মীর ভাণ্ডারের বদলে মহিলারা পাবেন মাসিক ৩০০০ টাকা ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ (Annapurna Bhandar) 2026 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিম হতে চলেছে পশ্চিমবঙ্গে। সমস্ত মা-বোনেরা অপেক্ষায় ছিলেন এই অন্নপূর্ণা ভান্ডারের। অবশেষে এলো বেশ কিছু আপডেট এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে। আসন সেগুলো আপনাদের বিস্তারিত ভাবে জানাই। রাজ্যের মহিলাদের জন্য সুখবর! ১লা জুন থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে এবার থেকে মহিলারা পাবেন মাসিক ৩০০০ টাকা। রাজ্যের মা-বোনেদের জন্য খুশির খবর! নির্বাচনী প্রতিশ্রুতি পালন করে আগামী ১লা জুন থেকেই রাজ্যে চালু হতে চলেছে বহুল প্রতীক্ষিত প্রকল্প ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ (Annapurna Bhandar)। এখন থেকে আর ১০০০ বা ১৫০০ টাকা নয়, রাজ্যের মহিলারা সরাসরি মাসিক ৩০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। সম্প্রতি অনুষ্ঠিত প্রথম ক্যাবিনেট বৈঠকেই এই ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবং তা স্পষ্ট ভাবে সংবাদ মাধ্যম কে জানিয়েও দেয়া হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার (Laxmir Bhandar) নিয়ে কী সিদ্ধান্ত? সাধারণ মানুষের মনে একটি বড় প্রশ্ন ছিল যে, যারা আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় ১৫০০ টাকা পেতেন, তাদের কী হবে? পুরনো প্রকল্পগুলি কি বন্ধ হয়ে যাবে?এই বিষয়ে বৈঠকে সুস্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, যতদিন না নতুন প্রকল্প অর্থাৎ ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ সম্পূর্ণরূপে চালু হচ্ছে, ততদিন পর্যন্ত পুরনো প্রকল্পের সমস্ত সুবিধা উপভোক্তারা পাবেন। তবে আগামী ১লা জুন থেকে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ চালু হয়ে গেলে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি বন্ধ হয়ে যাবে এবং তার পরিবর্তে মহিলারা সরাসরি ৩০০০ টাকা করে পাবেন। অর্থাৎ, ১৫০০ টাকার সাথে অতিরিক্ত ১৫০০ টাকা যোগ হয়ে মোট ৩০০০ টাকা দেওয়া হবে না; বরং সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকাই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। লক্ষ্মীর ভাণ্ডার (Laxmir Bhandar) কি বন্ধ হয়ে যাচ্ছে?সাধারণ মানুষের মনে এই নিয়ে অনেক সংশয় ছিল। ক্যাবিনেট বৈঠকে বিষয়টি স্পষ্ট করা হয়েছে। জানানো হয়েছে যে, যতদিন না ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ পুরোপুরি কার্যকর হচ্ছে, ততদিন পর্যন্ত উপভোক্তারা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাই পাবেন। তবে ১লা জুন থেকে নতুন প্রকল্প চালু হয়ে গেলে লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে সরাসরি ৩০০০ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে। মনে রাখবেন, এটি অতিরিক্ত ১৫০০ টাকা নয়, বরং মোট মাসিক ৩০০০ টাকা হিসেবে বরাদ্দ হবে। কারা পাবেন এই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা? (Eligibility Criteria For Annapurna Bhandar)এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কিছু প্রাথমিক যোগ্যতার প্রয়োজন হতে পারে (অফিসিয়াল নির্দেশিকা সাপেক্ষে): আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।শুধুমাত্র মহিলারাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।বয়সসীমা সাধারণত ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হওয়ার সম্ভাবনা প্রবল।আগে যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন, তারা অগ্রাধিকার ভিত্তিতে এই প্রকল্পের আওতায় চলে আসবেন। আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র (Required DocumentsFor Annapurna Bhandar) আবেদন প্রক্রিয়া শুরু হলে আপনার হাতের কাছে এই নথিপত্রগুলি প্রস্তুত রাখুন: ১. আধার কার্ড (Aadhaar Card) ২. ভোটার কার্ড (Voter Card) ৩. রেশন কার্ড (Ration Card) ৪. ব্যাঙ্কের পাসবই (Bank Passbook) – যেখানে ডিবিটি (DBT) লিঙ্ক করা আছে। ৫. রঙিন পাসপোর্ট সাইজ ফটো। ৬. স্বাস্থ্যসাথী কার্ড (যদি থাকে)। এক নজরে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের গুরুত্বপূর্ণ দিকগুলো: প্রকল্পের নাম: অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)কার্যকর হওয়ার সম্ভাব্য তারিখ: আগামী ১লা জুনআর্থিক সহায়তার পরিমাণ: মাসিক ৩০০০ টাকাকারা সুবিধা পাবেন: রাজ্যের মহিলারা আর কী কী ঘোষণা করা হয়েছে? অন্নপূর্ণা ভাণ্ডারের পাশাপাশি রাজ্যে স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে কেন্দ্রীয় সরকারের ‘আয়ুষ্মান ভারত’ (Ayushman Bharat) প্রকল্পও খুব শিগগিরই চালু হতে চলেছে বলে জানানো হয়েছে। কীভাবে আবেদন করবেন?(Annapurna Bhandar form online apply) আগামী ১লা জুন থেকে এই টাকা দেওয়া শুরু হলেও, এর আবেদন প্রক্রিয়া বা রূপরেখা ঠিক কেমন হবে তা নিয়ে এখনও চূড়ান্ত নির্দেশিকা আসেনি। জানা গিয়েছে, আগামী শুক্রবার বা শনিবার বিধায়কদের সঙ্গে পুনরায় একটি বৈঠক অনুষ্ঠিত হবে এবং সেই বৈঠকেই সম্পূর্ণ প্রসেস ও রূপরেখাটি নির্ধারণ করা হবে।নির্বাচনের আগে মহিলাদের জন্য এই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ চালুর যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়নের দিকেই দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। নতুন নির্দেশিকা ও আপডেট এলেই আমরা এই ওয়েবসাইটে আপনাদের জানিয়ে দেব। কবে থেকে অনলাইনে Apply করা যাবে? (Annapurna Bhandar apply online date)এখনো পর্যন্ত কোনো Fixed তারিখ জানা যে কবে থেকে অনলাইনে Apply করা যাবে, আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি এই বিষয়ে সপূর্ণ জানতে পারা যাবে, যেদিন এই বিষয়ে কোনো তথ্য পাওয়া যাবে সেদিন এই ওয়েবসাইট এই আপডেট করে দেওয়া হবে।
