এই তারিখ থেকেই রাজ্যে চালু ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ (Annapurna Bhandar)! লক্ষ্মীর ভাণ্ডারের বদলে মহিলারা পাবেন মাসিক ৩০০০ টাকা

Annapurna bhandar

এই তারিখ থেকেই রাজ্যে চালু ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ (Annapurna Bhandar)! লক্ষ্মীর ভাণ্ডারের বদলে মহিলারা পাবেন মাসিক ৩০০০ টাকা

'অন্নপূর্ণা ভাণ্ডার' (Annapurna Bhandar) 2026 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিম হতে চলেছে পশ্চিমবঙ্গে। সমস্ত মা-বোনেরা অপেক্ষায় ছিলেন এই অন্নপূর্ণা ভান্ডারের। অবশেষে এলো বেশ কিছু আপডেট এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে। আসন সেগুলো আপনাদের বিস্তারিত ভাবে জানাই। 

রাজ্যের মহিলাদের জন্য সুখবর! ১লা জুন থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে এবার থেকে মহিলারা পাবেন মাসিক ৩০০০ টাকা। 

রাজ্যের মা-বোনেদের জন্য খুশির খবর! নির্বাচনী প্রতিশ্রুতি পালন করে আগামী ১লা জুন থেকেই রাজ্যে চালু হতে চলেছে বহুল প্রতীক্ষিত প্রকল্প 'অন্নপূর্ণা ভাণ্ডার' (Annapurna Bhandar)। এখন থেকে আর ১০০০ বা ১৫০০ টাকা নয়, রাজ্যের মহিলারা সরাসরি মাসিক ৩০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। সম্প্রতি অনুষ্ঠিত প্রথম ক্যাবিনেট বৈঠকেই এই ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবং তা স্পষ্ট ভাবে সংবাদ মাধ্যম কে জানিয়েও দেয়া হয়েছে। 

লক্ষ্মীর ভাণ্ডার (Laxmir Bhandar)

নিয়ে কী সিদ্ধান্ত?
সাধারণ মানুষের মনে একটি বড় প্রশ্ন ছিল যে, যারা আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় ১৫০০ টাকা পেতেন, তাদের কী হবে? পুরনো প্রকল্পগুলি কি বন্ধ হয়ে যাবে?এই বিষয়ে বৈঠকে সুস্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, যতদিন না নতুন প্রকল্প অর্থাৎ 'অন্নপূর্ণা ভাণ্ডার' সম্পূর্ণরূপে চালু হচ্ছে, ততদিন পর্যন্ত পুরনো প্রকল্পের সমস্ত সুবিধা উপভোক্তারা পাবেন। তবে আগামী ১লা জুন থেকে 'অন্নপূর্ণা ভাণ্ডার' চালু হয়ে গেলে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি বন্ধ হয়ে যাবে এবং তার পরিবর্তে মহিলারা সরাসরি ৩০০০ টাকা করে পাবেন। অর্থাৎ, ১৫০০ টাকার সাথে অতিরিক্ত ১৫০০ টাকা যোগ হয়ে মোট ৩০০০ টাকা দেওয়া হবে না; বরং সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকাই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে।

লক্ষ্মীর ভাণ্ডার (Laxmir Bhandar) কি বন্ধ হয়ে যাচ্ছে?
সাধারণ মানুষের মনে এই নিয়ে অনেক সংশয় ছিল। ক্যাবিনেট বৈঠকে বিষয়টি স্পষ্ট করা হয়েছে। জানানো হয়েছে যে, যতদিন না 'অন্নপূর্ণা ভাণ্ডার' পুরোপুরি কার্যকর হচ্ছে, ততদিন পর্যন্ত উপভোক্তারা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাই পাবেন। তবে ১লা জুন থেকে নতুন প্রকল্প চালু হয়ে গেলে লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে সরাসরি ৩০০০ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে। মনে রাখবেন, এটি অতিরিক্ত ১৫০০ টাকা নয়, বরং মোট মাসিক ৩০০০ টাকা হিসেবে বরাদ্দ হবে।

কারা পাবেন এই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা? (Eligibility Criteria For Annapurna Bhandar)
এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কিছু প্রাথমিক যোগ্যতার প্রয়োজন হতে পারে (অফিসিয়াল নির্দেশিকা সাপেক্ষে): আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।শুধুমাত্র মহিলারাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।বয়সসীমা সাধারণত ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হওয়ার সম্ভাবনা প্রবল।আগে যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন, তারা অগ্রাধিকার ভিত্তিতে এই প্রকল্পের আওতায় চলে আসবেন।

আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র (Required DocumentsFor Annapurna Bhandar) 
আবেদন প্রক্রিয়া শুরু হলে আপনার হাতের কাছে এই নথিপত্রগুলি প্রস্তুত রাখুন:
১. আধার কার্ড (Aadhaar Card)
২. ভোটার কার্ড (Voter Card)
৩. রেশন কার্ড (Ration Card)
৪. ব্যাঙ্কের পাসবই (Bank Passbook) - যেখানে ডিবিটি (DBT) লিঙ্ক করা আছে।
৫. রঙিন পাসপোর্ট সাইজ ফটো।
৬. স্বাস্থ্যসাথী কার্ড (যদি থাকে)।

এক নজরে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের গুরুত্বপূর্ণ দিকগুলো:

প্রকল্পের নাম: অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)
কার্যকর হওয়ার সম্ভাব্য তারিখ: আগামী ১লা জুন
আর্থিক সহায়তার পরিমাণ: মাসিক ৩০০০ টাকা
কারা সুবিধা পাবেন: রাজ্যের মহিলারা

আর কী কী ঘোষণা করা হয়েছে?
অন্নপূর্ণা ভাণ্ডারের পাশাপাশি রাজ্যে স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে কেন্দ্রীয় সরকারের 'আয়ুষ্মান ভারত' (Ayushman Bharat) প্রকল্পও খুব শিগগিরই চালু হতে চলেছে বলে জানানো হয়েছে।

কীভাবে আবেদন করবেন?(Annapurna Bhandar form online apply)
 আগামী ১লা জুন থেকে এই টাকা দেওয়া শুরু হলেও, এর আবেদন প্রক্রিয়া বা রূপরেখা ঠিক কেমন হবে তা নিয়ে এখনও চূড়ান্ত নির্দেশিকা আসেনি। জানা গিয়েছে, আগামী শুক্রবার বা শনিবার বিধায়কদের সঙ্গে পুনরায় একটি বৈঠক অনুষ্ঠিত হবে এবং সেই বৈঠকেই সম্পূর্ণ প্রসেস ও রূপরেখাটি নির্ধারণ করা হবে।নির্বাচনের আগে মহিলাদের জন্য এই 'অন্নপূর্ণা ভাণ্ডার' চালুর যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়নের দিকেই দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। নতুন নির্দেশিকা ও আপডেট এলেই আমরা এই ওয়েবসাইটে আপনাদের জানিয়ে দেব।

কবে থেকে অনলাইনে Apply করা যাবে? (Annapurna Bhandar apply online date)
এখনো পর্যন্ত কোনো Fixed তারিখ জানা  যে কবে থেকে অনলাইনে Apply করা যাবে, আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি এই বিষয়ে সপূর্ণ জানতে পারা যাবে, যেদিন এই বিষয়ে কোনো তথ্য পাওয়া যাবে সেদিন এই ওয়েবসাইট এই আপডেট করে দেওয়া হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *